শনিবার, ৬ জুন, ২০২৬

মহুয়া পালা : ২ (গারো পাহাড়; বনপ্রদেশ)

 

২ গারো পাহাড়; বনপ্রদেশ

 


(হুমরা ও মাইন্‌কিয়া সহ দলবলের প্রবেশ)

হুমরা বাইদ্যা ডাক দিয়া কয় মাইন্‌কিয়া ওরে ভাই।

খেলা দেখাইবারে চল বৈদেশেতে যাই।।

মাইন্‌কিয়া বাইদ্যা কয় ভাই শুন দিয়া মন।

বৈদেশেতে যাব আমরা শুক্কুর বাইর‍্যা * দিন।।

শুক্কুর বাইর‍্যা দিন আইল সকালে উঠিয়া

দলের লোক চলে যত গাট্টীবুচকা* লইয়া।।

আগে চলে হুমরা বাইদ্যা পাছে মাইন্‌কিয়া ভাই।

তার পাছে চলে লোক লেখা জুখা নাই।।

বাশ তাম্বু লইল সবে দড়ি আর কাছি।

* * * *

তোতা লইল ময়না লইল আরো লইল টিয়া।

সোনামুখী দইয়ল* লইল পিঞ্জিরায় ভরিয়া।।

ঘোড়া লইল গাধা লইল কত কইব আর।

সঙ্গেতে করিয়া লইল রাও* চণ্ডালের হাড়।।

শিকারী কুকুর লইল শিয়াল হেজা* ধরে।

মনের সুখেতে চলে বৈদেশ নগরে।।

তারও সঙ্গেতে চলে মহুয়া সুন্দরী।

তার সঙ্গে পালঙ্ক সই গলা ধরাধরি।।

এক দুই তিন করি মাস গুয়াইল*।

বামনকান্দা গ্রামে যাইয়া উপস্থিত হইল।।

এই অংশটি ভালো করে পড়ে নাও। 

কতটা খুঁটিয়ে পড়েছ, সেটা জানতে নিচের মূল্যায়নে অংশগ্রহণ করো। 

নিজের নাম, কলেজের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম লিখে 

Next অংশে ক্লিক করলেই প্রশ্নপত্র দেখতে পাবে।

সঠিক উত্তর চিহ্নিত করে Submit করে দাও। 

মুল্যায়নের জন্যে লিঙ্ক: 




 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মহুয়া পালা : ২ (গারো পাহাড়; বনপ্রদেশ)

  ২ গারো পাহাড়; বনপ্রদেশ   (হুমরা ও মাইন্‌কিয়া সহ দলবলের প্রবেশ) হুমরা বাইদ্যা ডাক দিয়া কয় মাইন্‌কিয়া ওরে ভাই। খেলা দেখাইবারে চ...

জনপ্রিয়তার হিসেবে